দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাড়িয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়তে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর বেইলি রোড এলাকার মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. শওকত আলী খান বলেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহক কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার পর সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন।
তিনি বলেন, বাংলা কিউআরের মাধ্যমে ব্যবসায়ী, হকার, দোকানি ও সর্বস্তরের গ্রাহককে ক্যাশলেস লেনদেনে আগ্রহী করে তুলতে সোনালী ব্যাংক কাজ করছে।
এর আগে ভিকারুননিসা নূন স্কুল শাখার উদ্যোগে আয়োজিত বাংলা কিউআর লেনদেন প্রচারণা কার্যক্রম পরিদর্শন করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সেখানে তিনি বাংলা কিউআরের মাধ্যমে ফুটপাতের এক হকারের কাছ থেকে পণ্য কেনেন।
পরে তিনি মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণায় অংশ নেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/